বিশ্বনাথনিউজ২৪ :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) বিশ্বনাথ উপজেলার নরশিংপুর সাজ্জাদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেআরা বেগমের সভাপতিত্বে ও সংঘঠক মারুফ হোসেন ফরহাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লুবনা বেগম।
এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মানিক মিয়া, হোসনা বেগম, হোসনারা বেগম প্রমুখ সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








