বিশ্বনাথে হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC 0550বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬মার্চ) দিবসের প্রথম প্রহরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্য দিনের কর্মসূচীর সুচনা করা হয়। এর পর আলোচনা সভা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল মন্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মোহাম্মদ জামাল উদ্দিন রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন। স্বাগত বক্তব‌্য রাখেন প্রধান শিক্ষক জনাব এইচ এম আখতার ফারুক। বক্তব‌্য রাখেন পরিচালনা কমিটির সদস্য এখলাছুর রহমান, মাছুম আহমদ, আব্দুল ওয়াদুদ, আবুল কালাম। ।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪