বিশ্বনাথে আল-ইসলাহ’র হাবিবুর রহমান ভাইস চেয়ারম্যান নির্বাচিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

53700311 2272163046139002 2840025726952931328 nবিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে সোমবার (১৮ই মার্চ) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন।ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র কোষাধ্যক্ষ হাবিবুর রহমান। রাত ১১টায় তাকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার।

ভাইস-চেয়ারম্যান পদে হাবিবুর রহমান ‘বই’ প্রতীক নিয়ে ২২হাজার ৮শত ৬৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগ সমর্থিত আলতাব হোসেন ‘তালা’ প্রতিক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ২শত ১৪ ভোট। ভাইস চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আবদুর রহমান খালেদ ‘চশমা’ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৭০৫ ভোট, জুবেল আহমদ ‘উড়োজাহাজ’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪৫৬ ভোট, ফখরুল আহমদ ‘টিউবওয়েল’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৮২ ভোট, (বর্তমান ভাইস চেয়ারম্যান) আহমেদ নুর উদ্দিন ‘মাইক’ প্রতীক নিয়ে পেয়েছে ৩১৪৯ ভোট, আশরাফ উদ্দিন রুবেল ‘টিয়াপাখি’ প্রতীক নিয়ে পেয়েছেন ১২৮৮ ভোট ও আওয়ামী লীগ নেতা নোয়াব আলী ‘গ্যাস সিলিন্ডার’ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭৫ ভোট।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪