জগন্নাথপুরে সাড়ে ৩শ বোতল ভারতীয় মদসহ আটক ১

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

jagannathpur pic 03-01-2015জগন্নাথপুর অফিস :: জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকা থেকে রবিবার রাত ৯টায় সাড়ে ৩শ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ মাদক ব্যবসায়ী তবরুক আলী (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মাদক ব্যবসায়ী তবরুক উপজেলার পাটলী ইউনিয়নের কামিনীপুর গ্রামের মৃত আসিম উল্ল্যার পুত্র।

জানাযায়, মাদকের একটি বিশাল চালান বিভিন্ন এলাকায় পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এ এস আই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ রসুলগঞ্জ বাজার এলাকায় বেড়িকেট সৃষ্টি করে। এসময় মাদক ব্যবসায়ী সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকের চালানসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ এস আই শাহ জামাল সাহসিকতার সাথে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান শুরু করে এবং রসুলগঞ্জ-লাউতলা সড়কের পাশ থেকে ভারতীয় অফিসার চয়েজের ৮টি কার্টুন ভর্তি সাড়ে ৩শ বোতল মদসহ মাদক ব্যবসায়ী তবরুক আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪