হাবড়া বাজারে মাইক্রোবাস উপ-কমিটির নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মুজিবুর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ‘১৪১৮নং-এর আওতাধীন হাবড়া বাজার মাইক্রোবাস উপ-কমিটির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান চৌধুরী।

হাবড়া বাজার মাইক্রোবাস উপ-কমিটির সভাপতি ছালিক মিয়ার সভাপতিত্বে ও সংগঠক রিপন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত কার্যালয়ের উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি রোহেল উদ্দিন, সংগঠক কামাল হোসেন, হাবড়া বাজার মাইক্রোবাস উপ-কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ রমজান আলী।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী ইলিয়াছুর রহমান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপি নেতা আলা উদ্দিন, পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমাম উদ্দিন, হাবড়া বাজার মাইক্রোবাস উপ-কমিটির সদস্য আফরুজ আলী, সাদেক আলী, সাইফুল ইসলাম, শিপন মিয়া, জুয়েল মিয়া, আয়না মিয়া, সুহেল মিয়া, সুলতান আহমদ প্রমুখ’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪