বিশ্বনাথে মাদরাসা ছাত্র হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে সভা ও দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সভাবিশ্বনাথে মাদরাসা ছাত্র সালমান হত্যাকারিদের বিচারের দাবি সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে মাদানিয়া মাদরাসা মসজিদে অনুষ্ঠিত হয়।
মাদানিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা জহির উদ্দিনের সভাপতিত্বে ও জামেয়ার শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম এর পরিচালনায় বক্তব্য রাখেন মাদরাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ, শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান খান, জামিয়া মাদানিয়া মহিলা মাদরাসার শিক্ষা সচিব মাওলানা কামরু ইসলাম ছমির, জামিয়া দারুল কুরআন ফয়জে আম মাদরাসরার মুহতামিম মাওলানা শামছুল ইসলাম, জামিয়ার সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুস সুবহান, জামিয়া মুহাম্মদিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল মতিন, জামিয়া দারুল উলুম বরুনি মাদরাসার শিক্ষা সচিব মাওলানা শরফুদ্দিন, জামিয়া আব্বাসিয়া কৌড়িয়া মাদরাসার শিক্ষক মাওলানা হাফিজ হুসাইন আহমদ, জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ মাদরাসার শিক্ষক মাওলানা হাফিজ আতিকুজ্জামান, জামিয়া আমতৈল মাদরাসার শিক্ষক মাওলানা শরফুদ্দিন, দারুল হিকমা একাডেমী এর প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহিম, মাওলানা মুফতি ইব্রাহিম খলিল, মাওলানা আবদুল করিম, মুফতি ইজাদুর রহমান, মাওলানা সাহেদ আহমদ, মাওলানা বেলাল আহমদ, আবদুল মতিন, নতুন বাজার বণিক সমিতির সাবেক সভাপতি জহুর আলী, মুরব্বী হাফিজ আলী, ব্যবসায়ী আজিজুর রহমান, আবদুল হান্নান, বেলাল আহমদ ইমরান, তারা মিয়া, আবদুস শহিদসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক-ছাত্র ও মুরব্বীয়ান সাংবাদিক উপস্থিত ছিলেন। ।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, সাহেল আহমদ রাজু, মাওলানা আবুল খায়ের, মাওলানা সিরাজুল ইসলাম, আবদুল হক প্রমুখ।
বক্তরা বলেন-মাদারিছে ক্বওমিয়ায় এই ধরনের কোন ঘটনা বিরল। যে বা যারা এই ছাত্রকে নিমর্মভাবে হত্যা করেছে, তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এই হত্যাকান্ড সম্পূর্ণ অমানবিক। সুষ্টু তদন্ত সাপেক্ষে প্রকৃত হত্যাকরীদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং মাদরাসার শিক্ষক ছাত্রদেরকে যেন অযথা হয়রানি না করা হয় প্রশাসনের সুদৃষ্ঠি কামনা করেন। সভা শেষে নিহত ছাত্র সালমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪