বিশ্বনাথ বই উৎসবের উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

1.01.16-1-300x179নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ‘বই উৎসব’র উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরস্থ ‘বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, ইসলামিক ফাউন্ডেশন’র বই বিতরণের মাধ্যমে ওই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হক।

অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাশ, সহকারী শিক্ষা কর্মকর্তা পঞ্চানন সানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফজলুল হক, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম কছির, সাহাবুদ্দিন, প্রধান শিক্ষক আবদুল আজিজ।

বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল আখতারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কবির উদ্দিনের সঞ্চালনায়, রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছয়ফুল হকের সভাপতিত্বে ও শিক্ষক নাজমুল ইসলামের সঞ্চালনায়, ইসলামিক ফাউন্ডেশন’র ফিল্ড সুপার ভাইজার জামাল উদ্দিনের সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র জিল্লুর রহমান ও গীতাপাঠ করেন ছাত্রী প্রথমা ভৌমিক অথৈ।

সভায় বক্তারা বলেন, এখন আর শিক্ষার্থীদেরকে বই কিনতে হয় না। জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বছরের শুরুতেই বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ বই তুলে দিচ্ছেন। এরফলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪