জগন্নাথপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৩ লন্ডন প্রবাসীর হাড্ডা হাড্ডি লড়াই

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Jagannathpur Pic 28-12- 2015মো: আব্দুল হাই, জগন্নাথপুর অফিস :: শেষ মুহুর্তে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। প্রার্থীদের নানা আশ্বাস প্রতিশ্রুতিতে পৌরবাসীর সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। পাড়া-মহল্লা-হাট বাজার চায়ের দোকানসহ সর্বত্র নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রার্থীদের সমর্থকরা দল বেধে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনে মেয়র পদে ৩লন্ডন প্রবাসীর হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে ভোটাররা জানিয়েছেন। নির্বাচনে মেয়র পদে ৩জন, সাধারন কাউন্সিলর পদে ৩৪জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত আলহাজ্ব আব্দুল মনাফ(নৌকা), বিএনপি মনোনীত রাজু আহমদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী শাহ নুরুল করিম (জগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির জানান, নির্বাচনে ভোট গ্রহনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি নির্বাচনে নিয়োজিত স্ব স্ব কর্মকর্তা নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪