বালাগঞ্জে ছাত্রলীগের আনন্দ মিছিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC_0065বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সিলেট জেলা ছাত্রলীগের নব-গঠিত পুর্নাঙ্গ কমিটির নেতৃবৃন্ধকে অভিনন্দন জানিয়ে বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীদের সতস্ফুর্ত অংশগ্রহনে শনিবার বিকেলে ব্যান্ডের বাদক দল সাথে নিয়ে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বালাগঞ্জ বাজার প্রদক্ষিন শেষে বাস ষ্টেশন এলাকায় এক আলোচনা সভায় মিলিত হয়। বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা জাহেদ আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, সিলেট জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সহ-সভাপতি আবরার আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম মিজানুর রহমান, উপ-তথ্য ও গবেষনা সম্পাদক সিরাজুল ইসলাম রাজু, বোয়ালজুড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মজলু মিয়া, সাধারন সম্পাদক জাহেদ আলী রিপন, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহাদুল ইসলাম উজ্জল, পুর্ব পৈলনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদ আহমদ, সাধারন সম্পাদক শেখ শাহজাহান আহমদ, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক লায়েক আহমদ, ছাত্রলীগ নেতা সোহেল, জহিরুল, শামীম, তারেক আহমদ, বেলাল, মৃদুল পাল, বিভাষ রণি, রফিকুল, তোফায়েল, জামিল, রামিম, ইবহান, অভি, নাহিদ, মামুন, মিজান, মনির হোসেন, সুয়েজ আহমদ, রজিব সিং, হোসাইন, আল আমীন, জগলু, সৌরভ, অর্জন প্রমুখ। উল্লেখ্য, শাহরিয়ার আলম সামাদকে সভাপতি ও এম রায়হান চৌধুরীকে সাধারন সম্পাদক করে ৬ ডিসেম্বর সিলেট জেলা ছাত্রলীগের পুর্নাঙ্গ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন। বালাগঞ্জ উপজেলার তিন ছাত্রলীগ নেতা সদ্য গঠিত এই  কমিটিতে সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং উপ-তথ্য ও গবেষনা সম্পাদক পদে অর্ন্তভুক্ত হয়েছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪