বিজয় দিবসে বিশ্বনাথ প্রেসক্লাবে আলোচনা সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC_0857নিজস্ব প্রতিবেদক :: মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লবের কার্যালয়ে এই আলোচনা সভা আয়োজন করা হয়। প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারন সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, নূর উদ্দিন, সদস্য জামাল মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন- স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশ প্রেমে উদ্বোদ্ধ হয়ে সবাইকে এক যোগে কাজ করার কোন বিকল্প নেই। আলোচনা সভা শেষে দেশ-জাতীর কল্যাণ , সমৃদ্ধ ও মুক্তিযোদ্ধে সকল শহীদদের রুহের মাগফেরাত কামণা করে মোনাজাত করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪