বিশ্বনাথে নানান আয়োজনে বিজয় দিবস পালন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC_0803নিজস্ব প্রতিবেদক :: বিজয়ের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটের সময় ৩১ বার তোপধ্বনী মাধ্যমে সিলেটের বিশ্বনাথে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ৭১’র শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বিশ্বনাথ প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান কর্মসূচি গ্রহন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সর্বত্র থাকা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ ও বাসা-বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গালস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় কুচ্কাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী। উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের ‘স্মৃতি পরীক্ষা ও প্রতিবেদন লেখা’ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
কুচ্কাওয়াজে সিঙ্গেরকাছ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় ২য়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৩য় ও শরীর চর্চা প্রদর্শনীতে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ১ম, সিঙ্গেরকাছ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২য়, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় ৩য়, সাংবাদিকদের ‘স্মৃতি পরীক্ষা ও প্রতিবেদন লেখায়’ প্রনঞ্জয় বৈদ্য অপু ১ম, জাহাঙ্গীর আলম খায়ের ২য়, আশিক আলী ৩য় স্থান অধিকার করেন।
দুপুরে উপজেলা পরিষদে উপজেলা মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার বর্গের সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা প্রবাসী আবদুর রউফ, রাগিব-রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আবদুল ওয়াহাব। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মর্তুজ আলী। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিতদের মাঝে শীতের কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়।DSC_0852

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪