সিলেটে শহীদ মিনারে হাজারো মানুষের শ্রদ্ধার্ঘ্য অর্পণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

02নিজস্ব প্রতিবেদক, সিলেট: বাংলাদেশের মহান বিজয়ের দিন আজ। স্বাধীনতার লড়াকু যোদ্ধাদের, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে গোটা বাংলাদেশ। সিলেটেও বিজয় দিবসের প্রথম প্রহর থেকে চলছে শহীদ-যোদ্ধাদের প্রতি ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পণ।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ছাড়াও ব্যক্তি পর্যায়ে হাজার হাজার মানুষ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন।

বিজয়ের দিবসের প্রথম প্রহর থেকে শুরু হয় শ্রদ্ধার্ঘ্য নিবেদন। একে একে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, মহানগর পুলিশ কমিশনা।

এরপর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, ছাত্রদল, ছাত্রলীগ, যুবদল, যুবলীগ, ছাত্র ইউনিয়ন, উদিচী শিল্প গোষ্ঠী, ছাত্র ফ্র্রন্ট প্রভৃতি সংগঠনগুলো ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪