চুমুতে কমে অ্যালার্জি!

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

45634ডেস্ক রিপোর্ট :: চুমু খেলেই অ্যালার্জি কমে যাবে! বিষয়টি বেশ হাস্যরসাত্মক! তবে যতই হাসির বিষয় হোক না কেন ঠিক এমনটিই দাবি করছেন এক জাপানি চিকিৎসক।

অ্যালার্জি হলে ঘ্যাস ঘ্যাস করে হাত-পা চুলকানোর দরকার নেই।৩০ মিনিটের মতো সঙ্গীকে জড়িয়ে চুটিয়ে চুমু খেলেই সে সমস্যার সমাধান মিলবে।

হাজিমে কিমিতা নামের ওই চিকিৎসকের দাবি, অ্যালার্জি হলে ওষুধ খাওয়ার কোনো দরকার নেই। দরকার নেই ঘ্যাস ঘ্যাস করে হাত-পা চুলকানোর। ঘরের দরজা বন্ধ করে চালিয়ে দিতে হবে হালকা রোম্যান্টিক মিউজিক। সেইসঙ্গে ৩০ মিনিটের মতো সঙ্গীকে জড়িয়ে চুটিয়ে চুমু খেতে হবে। তাহলেই নিমিষে কমে যাবে অ্যালার্জি।

ওসাকাতে একটি অ্যালার্জি ক্লিনিক পরিচালনা করেন কিমিতা। এই চমকপ্রদ তথ্যের জন্য তিনি চলতি বছর ইগ নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।

জাপানের লাফটার অ্যান্ড হিউমার স্টাডিজের সদস্য এই চিকিৎসক জানান, তার এই অনুসন্ধান লোকের কানে পৌঁছেছে; তাতেই তিনি বেজায় খুশি।

বর্তমানে চুমুর উপকারিতা নিয়ে বিস্তর গবেষণা চলছে। চিকিৎসা বিজ্ঞানের বেশ মুখ্য বিষয়ও হয়ে দাঁড়িয়েছে সেটি। আর তাতে নতুন করে পারদ যোগ করলো কিমিতার এই অনুসন্ধান!

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪