থমথমে বিশ্বনাথ, দু’পক্ষ দু’পাড়ে

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

P1050225তজম্মুল আলী রাজু :: থমথমে অবস্থা বিরাজ করছে বিশ্বনাথের। বৃহস্পতিবারের ঘটনায় আজ শুক্রবার ৩টা থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও ভাইস-চেয়ারম্যান আহমেদ নূরউদ্দিনের লোকজন বাসিয়া নদীর দুপাড়ে অবস্থান নিয়েছেন।
এমন অবস্থায় দুটি পাড়ের কিছু ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিয়েছেন। যানবাহন চলাচলও হচ্ছে কম। দীর্ঘ সময় ধরে চলা উত্তেজনায় মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেনে অনেকেই।
এদিকে থানার সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী উপর হামলার প্রতিবাদে উপজেলাবাসির ব্যানারে প্রতিবাদ সভা (সাবেক পল্লী বিদ্যুত অফিসের পশ্চিম পাশে) শুরু হয়েছে। অপর দিকে ভাইস-চেয়ারম্যান আহমেদ নূরউদ্দিনের প্রতিবাদ সভা এখনও শুরু হয়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪