জগন্নাথপুরে এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে র‌্যালী

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

jagannathpur pic 26-11-2015জগন্নাথপুর অফিস :: “নারী নির্যাতন মানব না প্রতিকারে প্রতিরোধে সোচ্চার হব” স্লোগানে নারী নির্যাতন নির্মূল করনে প্রচারাভিযান পক্ষ উপলক্ষে এনজিও সংস্থা ব্র্যাক জগন্নাথপুর উপজেলা অফিসের উদ্যোগে র‌্যালী অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এনজিও সংস্থা ব্র্যাকের জগন্নাথপুর উপজেলা শাখা ব্যবস্থাপক মো: আকরাম হোসেন, এলাকা ব্যবস্থাপক দীপংকর চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য বিষয়ক ব্যবস্থাপক মো: কুদ্দুছ মিয়া, হিসাব ব্যবস্থাপক এনামুল হক, ব্র্যাক ওয়াশ কর্মসূচীর উপজেলা ম্যানেজার হোসেন আলী, ব্য্রাক শিক্ষা কর্মসূচীর ম্যানেজার নিখিল চন্দ শীলসহ বিপুল সংখ্যাক নারী সদস্যাদের উপস্থিতিতে বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে ব্র্যাক কার্যালয়ে এসে শেষ হয়। এসময় ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক মো: আকরাম হোসেন নারী নির্যাতন নির্মূল করনের প্রচার পত্র বিলি করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪