বিশ্বনাথে নবাগত ইউএনও’র যোগদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

u-n-oবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক :  বিশ্বনাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আসাদুল হক। গত মঙ্গলবার দুপুরে তিনি নিজ কর্মস্থলে যোগদান করেন। বুধবার থেকে তিনি নিয়মিত নতুন কর্মস্থলে কাজ শুরু করবেন। নবাগত ইউএনও বিশ্বনাথে আসার পূর্বে পাবনায় ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার কাউনিয়া গ্রামের বাসিন্দা।
গত ৩ আগস্ট বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনামনি চাকমা পদোন্নতী হয়ে বদলী হন। তিনি রাজবাড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। সোনামনি চাকমা ২০১২ সালের ২৪ এপ্রিল বিশ্বনাথে যোগদান করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪