ছাতকে ডাকাতদলের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ : ওসিসহ আহত ১১

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

LLLছাতক উপজেলার চরমহল্লা গ্রামে বুধবার ভোর রাতে ডাকাত দলের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে ওসি শাহজালাল মুন্সিহ সহ ১১ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ অস্ত্র ও গোলাবারুদসহ এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি শাহজালাল মুন্সির নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাত সাড়ে ৩টার দিকে ছাতক উপজেলার চরমহল্লা গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় পুলিশ ও ডাকাত দলের মধ্যে ২৫ রাউন্ড গুলি বিনিময় হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত এক ডাকাতকে অস্ত্র ও গোলা বারুদসহ আটক করলেও অন্য ডাকাতরা পালিয়ে যায়।
আহত পুলিশ সদস্যরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ডগুলি, ৬টি রাম দা ও ১১টি ককটেল উদ্ধার করা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপারহারুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪