ইলিয়াসের সন্ধান দাবিতে বিশ্বনাথে ছাত্রদলের মোটর শোভাযাত্রা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

picবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে উপজেলা ছাত্রদল মোটরসাইকেল শোভাযাত্রা বের করে।  মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামন থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ মাঠে গিয়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আমির আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আলাল আহমদ, শফিকুর রহমান, আমির উদ্দিন, রাজু আহমদ, শামছুদ্দিন, তারেক আহমদ খজির,বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মানিক মিয়া, সিনিয়র সদস্য শাহ আমির, শাহজাহান, জিল¬ুর রহমান জিলু, শাহজাহান, আবুল খয়ের, আবদুস শহিদ, সাহেল সামাদ, রুমেল আহমদ, আজাদুর রহমান আজাদ, মুহিব উদ্দিন, সুমন আহমদ, শাহজাহান, আখতার হোসেন, তানিমুল ইসলাম, প্রবেল, আলী হোসাইন, তাজ উদ্দিন আহমদ, আবু সাঈদ, মুমিন মিয়া, বেলাল মিয়া, লিলু মিয়া, মোহাম্মদ আলী, সামাদ সরকার, হিরা মিয়া, মিছবা খান, লুৎফুর, মিজান, সোহাগ মিয়া, সাইফ মিয়া, সুনু মিয়া, শাহ নিজাম, আলম খান, ফরিদ, আখতার, রবিন, আতিক, শিমুল, শিপন তালুকদার, নাসির, আলামীন, আতাউর রহমান, ফারুক মিয়া, জুবায়ের, রিপন মিয়া, জাকারিয়া খান, শিপু মিয়া, আবদাল মিয়া, আলী হোসেন,সুহেল আহমদ, নুনু মিয়া, লিটন, জুবেল মিয়া, রাসেল, শামিম মিয়া, ওয়াসিম, দুলাল, নাজিম, হাবিব, আফজল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের প্রিয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। সরকার আজো তাঁর কোন সন্ধান দিতে পারেনি। অভিলম্ভে ইলিয়াস আলীকে ফিরে না দিলে ছাত্রদল কঠোর কর্মসূচি ঘোষনা করবে। হামলা-মামলা-জেল-জুলুমের ভয় দেখিয়ে ইলিয়াস আন্দোলন দমন করা যাবেনা।
তারা বলেন, উপজেলা ছাত্রদলের কমিটি কাউন্সিলের মাধ্যমে করার জন্য ইলিয়াসপতœী তাহসিনা রুশদি লুনা ও বিএনপির র্শীর্ষ স্থানীয় নেতাকর্মীর প্রতি আহবান জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪