সাউথসুরমা সিএনজি ফিলিং ষ্টেশনের ইফতার মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

10367189_885790421436453_1629263511148598367_nবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বারোটি মাসের মধ্যে উত্তম মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসেই নাজিল হয়েছে পবিত্র আল-কোরআন। রমজান মাসে রোজাদারদের ইফতার করানো নেকিজ কাজ। তাই রোজাদার কে  ইফতার করিয়ে নেকির সুযোগ থেকে কেউই বঞ্চিত হতে চায় না। বুধবার সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমাস্থ সাউথসুরমা ফিলিং ষ্টেশনে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফিলিং ষ্টেশনের স্বত্তাধিকারী মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য আ.ন.ম শফিকুল হক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ লোকমান আহমদ, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. পংকি খান, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, দক্ষিণ সুরমা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, দৈনিক সবুজ সিলেট এর স্টাফ রিপোর্টার এনএইচ শিপু, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান কমিটির সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য শহিদুর রহমান, বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম-এর সম্পাদক এমদাদুর রহমান মিলাদসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪