বিশ্বনাথে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

11বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট বিশ্বনাথের হযরত শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখার উদ্যোগে পবিত্র বদর দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
দারুল ক্বিরাত পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা পিয়ার মাহমুদের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহচান্দ শাহকালু ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর থানা আ’লীগের তথ্য ও গভেষণা সম্পাদক তফজ্জুল হোসেন, আ’লীগ নেতা মর্তুজা আলী, প্রবাসী গয়াছ আলী, শিক্ষানুরাগী মজম্মিল আলী, সামছুল ইসলাম, আশরাফ আলী।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বী আলমাছ আলী, আব্দুল আহাদ জুনুর, সিদ্দিকুর রহমান খান, নজমুল ইসলাম চৌধুরী, লিতু খান প্রমূখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪