বৃটেনে বিশ্বনাথের তরুণ হাকিমের চমক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

‘‘১৫ হাজার ফিট উপর থেকে নেমে চমক সৃষ্টি করেছে’’

Pic11এমদাদুর রহমান মিলাদ : বৃটেনের প্রথম বাঙালী কাউন্সিলর বিশ্বনাথের হাজারীগাঁও গ্রামের মরহুম মনোয়ার হোসেন, বৃটেনের প্রথম বাঙালী এমপি বিশ্বনাথের ভুরকী গ্রামের রুশনারা আলী। ভবিষ্যতে এরকম আরো কতো কীর্তি আর রেকর্ডের মালিক হবেন বিশ্বনাথীরা কে জানে ? এলাকার সন্তানদের কৃতিত্ব আর সাফল্যে সব সময় মানুষ গৌরববোধ করে। সেই সাফল্য বা কৃতিত্ব যদি প্রবাসে হয় তাহলে মানুষের আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। সম্প্রতি লন্ডনে বিশ্বনাথের ২২ বছর বয়সের তারুণ হাকিম আব্দুল বিমান থেকে ১৫ হাজার ফিট উপর থেকে নেমে চমক সৃষ্টি করেছেন। বাংলাদেশী বাবার পুত্র হাকিম আব্দুল ১৯৯২ সালে লন্ডনে জন্ম গ্রহণ করে। সেখানে তার শৈশব ও কৈশোর কাটিয়েছে। সেখানেই তার লেখাপড়া।

Pic10কলেজের পাঠ চুকিয়ে সে বর্তমানে বেসরকারী একটি কোম্পানীতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে বড় বেতনে চাকুরী করছে। গত দু’ তিন বছর ধরে তার সাধ জাগে বিমান থেকে লাফ দেওয়ার যেমন কথা তেমন কাজ। মায়ের প্রবল আপত্তি সত্ত্বেও প্রাক্তন ক্রীড়াবিদ বাবার সম্মতি থাকায় বিমান থেকে নামার জন্য একটি বেসরকারী প্রতিষ্ঠানে হাকিম আব্দুল ভর্তি হয়। প্রায় ৭ ফুট উচ্চতার হাকিম আব্দুল  প্রাথমিক পরীক্ষায় অনেককে পেছনে পেলে  ভর্তি হওয়ার সুযোগ পায়। দীর্ঘ কয়েক মাস প্রশিক্ষণ শেষে গত এপ্রিলে ছোট্র একটি বিমান থেকে একজন নারী ও একজন পুরুষের সহযোগীতায় ১৫ হাজার ফিট উপর থেকে লাফ দেয়। এ সময় আকাশে সে অন্য দুই সহযোগীর সাথে বাতাসের সাহায্যে পাখির মতো ডানা মেলে বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে। এরপর প্যারাসুটের মাধ্যমে একসময় মাটিতে নেমে আসে। এতে কোনরূপ দূর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই অনেকটা নির্বিঘেœ এ অভিযানে সে সফল হয়। বিমানে উড্ডয়ন থেকে শুরু করে প্যারাসুটের সাহায্যে মাটিতে নামা পর্যন্ত সফল এই অভিযানের প্রতিটি রোমাঞ্চকর দৃশ্য চমৎকারভাবে ভিডিও রেকর্ডিং করা হয়। সফল এই অভিযানের পর আত্মীয়-স্বজন, নিজ কর্মস্থলের বন্ধু-বান্ধব ও পাড়া প্রতিবেশীর কাছে সে এখন অনেকটাই হিরো। লন্ডনের অদূরে হার্টফোর্ড শায়ার এর ওয়ারের স্থানীয় বাসিন্দারা বাঙালী এ তরুণের সাফল্যে অনেকই বিস্মিত।
বাঙালী এক আলোকিত বাবার গর্বিত সন্তান হাকিম আব্দুল। বাবা জন্ম সূত্রে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ ইউনিয়নের শাহজির গাঁও গ্রামের বাসিন্দা। হাকিমের দাদা মরহুম হাজী আব্দুর রশিদ লন্ডনী হওয়ার সুবাদে অনেকটা পরিণত বয়সেই তার বাবা লন্ডনে যান। বাবা ছিলেন এক সময় বিশ্বনাথের সাড়া জাগানো দল মিতালী যুব সংঘের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক ও অধিনায়ক।  পাশাপাশি কাবাডি ও ভলিবল খেলায় যার ছিল জেলা ও জাতীয় পর্যায়ে গৌরবপূর্ণ সাফল্য।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪