মেসির হাতেই গোল্ডেন বল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Messi20140714043536-600x382বিশ্বকাপের গোল্ডেন বল জয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসি। যোগ্য খেলোয়াড় হিসেবেই বিশ্বকাপের গোল্ডেন বলটি জিতে নিয়েছেন তিনি। বিশ্বকাপের শিরোপাটা হাতের কাছে থাকলেও ভাগ্যর নির্মম পরিহাসে জেতা হয়নি সেটা। কিন্তু গোল্ডেন বলটি তার আক্ষেপ কিছুটা হলেও ঘোচাবে।

গ্রুপপর্বের তিন ম্যাচের তিনটিতেই সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষেও সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বিশ্বকাপে ৪টি মূল্যবান গোল করার পাশাপাশি একটি গোলেও সহায়তা করেন তিনি। মাঠে অসাধারণ ফুটবল নৈপূণ্য প্রদর্শন করেন তিনি। তার পুরস্কার হিসেবেই তার হাতে তুলে দেওয়া হয়েছে অ্যাডিডাস গোল্ডেন বল।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪