বিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স : জামেয়া মাদানিয়া ইসলামিয়া বিশ্বনাথ মাদ্রাসার প্রিন্সিপাল ও জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার কোষাধ্যক্ষ মাওলানা শিব্বির আহমদ ও জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা রশিদ আহমদ শনিবার বিকাল ৫ টায় সিলেট এয়ারপোর্টস্থ ফরিদাবাদ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪র্থ তালার ৪ নং ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন।
তাদেরকে দেখতে ওসমানী মেডিকেল যান জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মাওলানা ফয়জুল হাসান খাদিমানি, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক জমিয়তের আহবায়ক মাওলানা ফয়সল আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক জমিয়তের আহবায়ক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সাইফুর রহমান সহ জমিয়ত নেতৃবৃন্দ।
জমিয়ত নেতৃবৃন্দ তাদের সুস্থ্যতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।






