গোয়াইনঘাটে দুই ভাইয়ের সংর্ঘষ থামাতে গিয়ে বৃদ্ধ খুন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

iiiiমনজুর আহমদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : গোয়াইনঘাটের পল্লীতে দুই ভাইয়ের সংর্ঘষ থামাতে গিয়ে খুন হযেছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। নিহত সিকন্দর আলী আঙ্গারজোর গ্রামের মৃত জুয়াদ উল্লাহর পুত্র । মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আঙ্গারজোর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাগেছে গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের আঙ্গারজোর গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে আলা উদ্দিন ও আলিম উদ্দিনের মধ্যে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় সংর্ঘষে রূপ নেয়। এই সংর্ঘষ থামাতে যান প্রতিবেশী শালিশ ব্যাক্তি সিকন্দর আলী। এ সময় আলিম উদ্দিনের ছোঁড়া একটি ইট এসে পড়ে সিকন্দরের বুকের উপর। এতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে বাড়িতে নিয়ে গেলে তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। আশংকাজনক অবস্থায় সকাল ১০টায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর হামলাকারী আলীমকে গ্রামবাসী আটক করে স্থানীয় চেয়াম্যান মামুনুর রশিদ শাহিন‘র কাছে হস্তান্তর করেন। পরে চেয়ারম্যান স্থানীয় সালুটিকর পুলিশ ফাড়িতে আলীমকে হস্তান্তর করেন। এরির্পোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। তবে চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ বিষয়টি আপোষে নিস্পত্তির চেষ্টা করছেন বলে একটি সুত্র নিশ্চিত করেছে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই জানান, দুই ভাই মারামারি করার সময় ৮০বছর বয়সী লোক সিকন্দর আলী সংর্ঘষ তামাতে ঘটনাস্থলে যায় এবং এসময় আগাত প্রাপ্ত হয়ে চিকিৎসাধীনবস্থায় হাসপাতালে মারা যায়। তবে এব্যাপারে লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪