বিশ্বনাথে প্রবাসী জুবেদা রইছ আলী ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Biswanath Pic 20.06.14বিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স : বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীরা দেশের কল্যাণে অগ্রনী ভূমিকা পালন করে আসছেন। প্রবাসে বিভিন্ন ট্রাস্ট গঠন করে প্রতি বছর লাখ লাখ টাকা এলাকার হতদ্ররিদ্র পরিবারের লোকজনের মধ্যে বিতরণ করছেন। প্রবাসীদের মতো এলাকার বিত্তবানদের এভাবে মহতি কাজে এগিয়ে আসার আহবান জানান। গতকাল ২০জুন  শুক্রবার বিকেলে স্থানীয় রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে বিশ্বনাথের জানাইয়া প্রবাসী জুবেদা রইছ আলী ট্রাস্টের উদ্যোগে গরীব,অসহায় পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ট্রাস্টের চেয়ারম্যান ও প্রস্তাবিত বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রইছ আলীর সভাপতিত্বে ও সমাজ সেবক বশির আহমদের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন, সমাজসেবক আবুল কালাম কছির, আবদুল গণি, আরব খান, তরুণ সংগঠক শামছুল ইসলাম, তারেক আহমদ খজির, শাহ আমির, শাহজাহান, রহিম মিয়া, আক্তার আহমদ, কাওছার, মজম্মিল, ফারুক, সুমন। সভা শেষে এলাকার প্রায় ৩০০ হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪