বিশ্বনাথে রামধানা ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Pic000বিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স ঃ বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও অসহায় পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিরতরণ করা হয়। এ উপলক্ষে গত শনিবার দুপুরে ট্রাস্টের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের বাংলাদেশ কমিটির সভাপতি হাজী আবদুল বারী সুনু মিয়ার সভাপতিত্বে ও সদস্য হাজী আবুল কালামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, প্রবীণ রাজনীতি ও সমাজ সেবক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী আবদুল ওদুদ বিএসসি, সংগঠক জানু মিয়া, লিয়াকত আলী, আবদুস সালাম, আলফু মিয়া, নুর উদ্দিন, আবদুর নুর, তছির আলী, আওলাদ আলী, জয়নাল আবেদিন, কামাল উদ্দিন, হোসেন আলী। সভা শেষে রামধানা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অসহায় প্রায় ২৫০টি পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪