বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৪টি সমিল সীলগালা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

222বিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স : বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪টি সমিল (কড়াত কল) সীলগালা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় ঐ প্রতিষ্ঠানগুলো সীলগালা করা হয়।
সীলগালাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলা সদরের রামপাশা রোডস্থ সিরাজুল ইসলামের সমিল, কাদিপুরস্থ আব্দুল কাদিরের সমিল, রামপাশাস্থ রুহেল আহমদের সমিল ও লামাকাজীস্থ আলাউর রহমানের সমিল।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা বলেন, বৈধ কাগজপত্র না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে (সমিল) সীলগালা করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪