বিশ্বনাথে পুরাতন হাবড়া বাজার বণিক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Pic03বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের পুরাতন হাবড়া বাজার বণিক সমিতির নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সাংগনিক সম্পদাক ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সমিতির সাবেক সভাপতি আজির হোসেন ও ২য় পর্বে সভাপতিত্ব করেন নব-নির্বাচিত কমিটির সভাপতি ডাঃ আফিজ আলী। সমিতির সাধারন সম্পাদক জায়েদুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশরফ আলী, আমির আলী, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদাল মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্টু, উপজেলা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সিতাব আলী, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু, বর্তমান কমিটির যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাবড়া বাজার বণিক সমিতির নির্বাচন কমিশনার মিজানুর রহমান, মোঃ আবুল কালাম, সহ-সভাপতি ডাঃ কাউছার আহমদ, সহ-সাধারন সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান, অর্থ সম্পাদক আরাফাত আলী, প্রচার সম্পাদক জিয়া উদ্দিন, সমাজ সেবা সম্পাদক আব্দুল কাদির, দপ্তর সম্পাদক তারা মিয়া, কমিশনার মোঃ শাহজাহান, জামাল উদ্দিন, শহিদুল ইসলাম ফারুক। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইমদাদ উল্লাহ ও মানপত্র পাঠ করেন ডাঃ বিভাংশু গুন বিভু।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪