বিশ্বনাথে ‘আল-হেরা শপিং সিটি’র ৩য় তলায় বানিজ্যিক কার্যক্রমের উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Picবিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স : বিশ্বনাথ উপজেলায় প্রবাসীদের অর্থায়নে গড়ে উঠা সর্ববৃহৎ শপিং সেন্টার ‘আল-হেরা শপিং সেন্টার’র ৩য় তলায় বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রমের যাত্র শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ইয়াই্ইয়া চৌধুরী এহিয়া।
আল-হেরা শপিং সেন্টার’র চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আ ন ম শফিকুল হক, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী, প্রচার সম্পাদক নিখিল পাল, সিলেট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম মন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা মোশাররফ আলী, উপজেলা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সিতাব আলী, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম লালু, বর্তমান কমিটির যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন,সদস্য নুর মিয়া মেম্বার এস.এম শামিম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, আল-হেরা শপিং সেন্টার’র ম্যানেজিং ডাইরেক্টর সিরাজুল ইসলাম, ডাইরেক্টর হাজী মঈনুর রহমান, শেখ তাহির উল্লা, চেরাগ আলী, বাজারের ব্যবসায়ী হাজী উলফত আলী, আরশ আলী রেজা, নুরুল ওয়াছে আলতাফী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের যুব সমাজের বেকারত্ব দূর করতে প্রবাসিরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছেন। প্রবাসিরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দেশের বানিজ্যিখ্যাতে ব্যবহার করে নিজেদের পাশাপাশি শক্তিশালী করছেন সার্বিক অর্থনীতিকে। প্রবাসীরা যাতে বেশি বেশি অর্থ দেশের বিভিন্নখ্যাতে পুঁজি হিসেবে ব্যবহার করতে পারেন আমাদের সকলের উচিত নিজ নিজ অবস্থানে থেকে সেই সুযোগ করে দেওয়া।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪