বিশ্বনাথের তরুণ ব্যবসায়ী ফয়সলের অবস্থা আশঙ্কাজনক

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে দোকান বাকীর টাকা চাওয়াকে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় আহত তরুণ ব্যবসায়ী ফয়সল আহমদের শারীরীক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামে প্রতিপক্ষের হামলায় ফয়ছল আহমদ (৩০) সহ তার পরিবারের ৫জন লোক আহত হন।

ফয়সল বিশ্বনাথ পুরাণ বাজারের ‘লতিফিয়া ভেরাইটিজ স্টোরের’ সত্ত্বাধিকারী ও উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের সিরাজ মিয়ার পুত্র। তিনি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন রয়েছেন।

ফয়সল আহমদের সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ হতে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪