বিশ্বনাথে শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির দু’দিন ব্যাপী শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল।

রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক নজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, একাডেমিক সুপারভাইজার ফজলুল হক।

এসময় অন্যান্যের মধ্যে জাগরণ উচ্চ বিদ্যালয়ের সহকারী ক্রিড়া শিক্ষক হাসানুজ্জামান, ছহিফাগঞ্জ এস ডি মাদ্রাসার সহকারী শিক্ষক মতিউর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪