পর্তুগীজ বাংলাদেশী সোসাইটি ইউকে’র অভিষেক সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

লন্ডন সংবাদদাতা :: যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত পর্তুগীজ নাগরিকদের সংগঠন ‘পর্তুগীজ বাংলাদেশী সোসাইটি ইউকে’ এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আনন্দঘন পরিবেশে মধ্যদিয়ে গত ২৯ নভেম্বর পূর্ব লন্ডনের কেয়ার কমিউনিটি হলে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ স্ব-পরিবারে অংশগ্রহন করেন।

মামুনুর রশীদের সভাপতিত্বে ও সরদার আহমেদ রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নুর মোহাম্মদ কচিকে সভাপতি, জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক ও নাসির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর শাহ সোহেল আমিন, কাউন্সিলর তারিক খান, কমিউনিটি নেতা সোলাইমান আহমেদ, নাট্য অভিনেতা স্বাধীন খসরু। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা হুমায়ুন কবির জাহাঙ্গীর, সভাপতি নুর মোহাম্মদ কচি, সিনিয়র সহ সভাপতি সাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪