দূর্গাপূজায় খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন মন্ডপে বস্ত্র বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মালম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পক্ষ থেকে ওই বস্ত্র বিতরণ করা হয়। ত্রিনয়নী চন্দ্রগ্রাম পূজা মন্ডপ থেকে ইউনিয়নের সবকটি পূজা মন্ডপের বস্ত্রগুলো বিতরণ করেন শংকর চন্দ্র ধর।
এসময় উপস্থিত ছিলেন জ্যোতির্ময় দে মতি, তৈমুছ আলী, বিদ্যাভূষণ চক্রবর্তী, দেবব্রত চক্রবর্তী দেবু, কনক রঞ্জন নাথ, লাল মিয়া, মতিউর রহমান, আবদুল মনাফ, দুদু মিয়া, আবদুর নূর, লিয়াকত আলী, কামরুজ্জামান গেদা, কানল, বিকাশ দত্ত, বিজয় ভূষণ নাথ, প্রদীপ দেব, রিংকু দাশ, বিজয় চন্দ বলাই, সমীর দে, নীরমল নাথ, মিন্টু মালাকার, রনজিৎ দাশ, রিপন দাস, পলাশ সেনাপতি, সামছুল ইসলাম খান, নিরেন্দ্র দাশ, শুভ দত্ত, পলাশ বৈদ্য, অপু নাথ, সুরঞ্জিত কর, হারান কান্ত দেব, মানিক লাল দেব, শৈলেন্দ্র মোহন কর, মানিক লাল কর, উত্তম নাথ, ভৈরব দেব, সঞ্জয় কর, সজল দাস, শেখর রঞ্জন কর, বিপ্র নাথ, শুভ্রনীল চক্রবর্তী প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪