লালাবাজারে শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুর রউফ’র ইন্তেকাল : দাফন সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের আলীনগর সাবসেন জামে মসজিদের মোতাওয়াল্লী, ইক্বরা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সিলেট নগরীর এশিয়া ইন্টারন্যাশানাল মার্কেটের সত্বাধীকারী, লায়ন্সক্লাব অব সিলেটের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুর রউফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৪ টা ৩০ মিনিটে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বৎসর। মৃত্যুকালে তিনি ১ছেলে, ৩মেয়ে, স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার সোমবার নামাজ বাদ আছর ইক্বরা শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকে ছায়া নেমে এসেছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪