বিশ্বনাথে মিছবাহ উদ্দিনের পিতা আলহাজ্ব ইন্তাজ আলীর ইন্তেকাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকম’র চেয়ারম‌্যান যুক্তরাজ‌্য প্রবাসী মো. মিছবাহ উদ্দিনের পিতা এবং বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব ইন্তাজ আলী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি………রাজিউন)। তিনি আজ শনিবার (১০ আগস্ট) বিকেল ৩ টা ৪৫ মিনিটের সময় সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভোগছিলেন।

আজ রাত ৯টায় বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের ১ম জানাযার নামাজ এবং রাত সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যকাপন গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে ২য় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুম আলহাজ্ব ইন্তাজ আলীর দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তার পুত্র প্রবাসী মিছবাহ উদ্দিন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪