চীনে বিশ্বনাথের জামিল আহমদের গ্রাজুয়েশন সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

62594838 2266721126776224 3449672291393208320 nবিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথের মোহাম্মদ জামিল আহমদ চীনের হোজোও ইউনিভার্সিটি থেকে মেকাট্রনিক্স ইন্জিনিয়ারিং এর উপর কৃতিত্বের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। সে বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের মরহুম আব্দুল মতিন ওরফে মতন মিয়া ও মোছাম্মাৎ নেহার আক্তার দম্পতির একান্ত পুত্র । গত ১৩ জুন বৃহস্পতিবার হোজোও ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে জামিল তার গ্রাজুয়েশন সার্টিফিকেট ও ক্রেষ্ট গ্রহণ করে। সে বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে ভর্তি হয় সিলেটের প্রাচীণতম বিদ্যাপীঠ এম.সি কলেজে । সেখানেও এইচ.এস.সিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৪০ পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল করে উচ্চ শিক্ষার আসায় পাড়ি দেয় চীনে। সেখানে সে চীনের ঐতিহ্যবাহী হোজোও ইউনিভার্সিটির স্কুল অফ ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হয় এবং অবশেষে গত পরশু মেকাট্রনিক্স ইন্জিনিয়ারিং এর উপর কৃতিত্বের সাথে গ্রাজুয়েশন সম্পন্ন করে। ইতিমধ্যেই সে চ্যান্গজো ইউনিভার্সিটি থেকে মাস্টার্সের জন্য স্কলারশীপ পেয়েছে । এ বৎসরের সেপ্টেম্বর থেকে তার মাস্টার্স কোর্স শুরু হবে ।এর পাশাপশি জামিল আহমদ হোজোও মেশিন এন্ড টুলস কোম্পানীতে ইন্টাঃ ইন্জিনিয়ার হিসেবে কর্মরত আছে । ভবিষ্যতে সে ইন্জিনিয়ারিং এর উপর আরো উচ্চতর ডিগ্রী নিতে ইচ্ছুক এর জন্য সে দেশবাসীর কাছে দোয়া প্রার্থী ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪