বিশ্বনাথ এইট ইউকের ইফতার ও প্রতিবন্ধীদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

60835831 676864652745806 5501937613952516096 nবিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ এইট ইউকে-২০১৫ আয়োজিত ইফতার মাহফিল ও প্রতিবন্ধীদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার উপজেলার নরশিংপুর গ্রামে সংগঠনটির স্থানীয় প্রতিবন্ধী কেন্দ্রে এই ইফতার মাহফিল ও প্রতিবন্ধীদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ সম্পন্ন হয়।
বিশ্বনাথ এইট ইউকে-২০১৫ এর সভাপতি ইমরান হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ এইট ইউকে-২০১৫ এর কেন্দ্রীয় কমিটির ফাউন্ডার সদস্য মহব্বত আলী শেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মাফিজ খান, আবদুল মজিদ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ এইট ইউকের সহ-সভাপতি হাফেজ আরব খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি ফারুক আহমদ, অর্থ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন আবরার ইমরান সানজিদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ এইট ইউকের সহ-সভাপতি আবদুল হান্নান, সহ-সাধারণ সম্পাদক নুরুন্নাহার ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মেম্বার, প্রচার সম্পাদক শওকত আলী, সহ-প্রচার সম্পাদক দুদু মিয়া, সদস্য সচিব কামরুল ইসলাম, সহ-খেলাধুলা সম্পাদক নাজিম চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা. জোহুরা বেগম, সদস্য আজমল খান, মখলিছুর রহমান, নুুরুল ইসলাম নাহিদ, শিল্পী বেগম, সংগঠক শফিক আহমদ পিয়ার, সাহেদ আহমদ শিপু, মাওলানা এমদাদুল হক। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারণ মাওলানা সামছুল ইসলাম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪