বিশ্বনাথে মা মেডিসিন সেন্টার’র উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

maবিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলা সদরের জগন্নাথপুর রোডস্থ খালেদ ম্যানশনে মেসার্স মা মেডিসিন সেন্টার’র উদ্বোধন করা হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা উপলক্ষে শুক্রবার (১২ এপ্রিল) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী সিরাজ উদ্দিন।
পরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. শামছুদ্দোহা পিপিএম। এসময় উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্থা, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, ইউপি সদস্য মকবুল হোসেন, বিশ্বনাথের বিশিষ্ঠ মুরব্বী হাজী মো. ফরমান আলী, আরশ আলী মেম্বার, ওয়ারিছ খান, মাওলানা আতাউর রহমান, বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক মো. ফজল খান, কুলাউড়া উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সহ-সভাপতি কয়ছর রশীদ চৌধুরী, বিশ্বনাথ পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া, ব্যবসায়ী জয়নাল আবেদীন, শানুর মিয়া, নানু মিয়া, রফিকুল ইসলাম ফিরোজ, দক্ষিণ সুরমা উপজেলার বিশিষ্ঠ মুরব্বী সাইস্থা মিয়া, মোগলাবাজার ব্যবসায়ী সমিতির সদস্য ফারুক আহমদ রণি,মোগলাবাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবিদুর রহমান আবিল, মেসার্স মা মেডিসিন সেন্টারের পরিচালক রিপন আহমদ মারুফসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪