বিশ্বনাথে আ’লীগের নুনু মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

21 2বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি (বহিস্কৃত) সোহেল আহমদ চৌধুরীকে প্রায় ১৩হাজার ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনিত ‘নৌকা’ প্রতীকে জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। সোমবার রাত ১১টায় তাকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এসএম নুনু মিয়া ‘নৌকা’ প্রতীক নিয়ে ৩১হাজার ৪শত ৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (বর্তমান চেয়ারম্যান) সুহেল আহমদ চৌধুরী ‘কাপ-পিরিচ’ প্রতিক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ২শত ৪৮ ভোট। চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য কলচেষ্টার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিন ‘আনারস’ প্রতীক নিয়ে পেয়েছেন ৯হাজার ২শত ৫৬ভোট ও ইসলামী ঐক্যজোট মনোনিত প্রার্থী রুহুল আমিন ‘মিনার’ প্রতীক নিয়ে পেয়েছেন ৫শত ৫৪ ভোট।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪