ছাতক উপজেলা জামায়াতের আমীরসহ ৮ নেতা আটক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

45068-300x160নিউজ ডেস্ক :: ছাতকে উপজেলা জামায়াতের আমীরসহ ৮ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বেলা পৌনে ২টায় গোবিন্দগঞ্জ দিগলী চাকলপাড়া এলাকার মাওলানা জালাল উদ্দিনের ঘরে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মখছুচুর রহমান, সেক্রেটারী মাওলানা আকবর আলী, নায়েবে আমীর এডভোকেট রেজাউল করিম, সদস্য রিয়াজুল ইসলাম তালেব, মিজানুর রহমান, সৈয়দ মনসুর আহমদ, মাওলানা ফরিদ উদ্দিন, জালাল উদ্দিন।

থানার ওসি আশেক সুজা মামুন জানান, সরকার বিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রের অভিযোগে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়েছে।

আককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন আশেক সুজা মামুন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪