জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন আব্দুল মনাফ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

abdul monafজগন্নাথপুর অফিস :: জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। সোমবার রাত ১১টায় আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি গ্রহন করেছেন মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ। এসময় আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগ নেতা শিল্পপতি শফিকুল আহমদ ভুইয়া, আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪