জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে আ’লীগ প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়ার নাম ঘোষণা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Jagannathpur Pic 28.11.2015জগন্নাথপুর অফিস :: গতকাল শনিবার বিকেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত সভায় তৃণমূল আওয়ামীলীগ নেতা কর্মীদের মতামত নিয়ে জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মিজানুর রশিদ ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী বাছাই নিয়ে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় আয়োজিত সভায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি পৌর সভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত হারুনুর রশিদ হিরণ মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা মিজানুর রশিদ ভূঁইয়া তাহার পিতার মৃত্যুর পর পৌর সভার উপ-নির্বাচনে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪