জগন্নাথপুরে ফুটবল এসোসিয়েশনের যুগপূর্তি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

putbolমো: আব্দুল হাই :: জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশনের যুগপূর্তি উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার দুপুরে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরে প্রদক্ষিন শেষে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক নজরুল ইসলাম নজির ও ফুটবলার জুয়েল হোসেন নুরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক কৃতি ফুটবলার মবশ্বির আলী, সৈয়দ ছাব্বির আহমদ, মঞ্জু আহমদ কাবেরী, মাহমুদ আলী, মিজানুর রশীদ, লুতফুর রহমান, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন আহমদ, আবিবুল বারী আয়হান, উপজেলা ফুটবল এসাসিয়েশনের সহসভাপতি রুহল আমীন রাহুল, আনা মিয়া, যুগ্ম সম্পাদক শায়েক আহমদ, সাংগঠনিক সম্পাদক েেদলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া, সদস্য আদিল, সিতু আলী প্রমূখ। যুগপূর্তি অনুষ্টানে প্রবীন ও নবীন ফুটবল তারকাদের মিলন মেলায় এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪