বিশ্বনাথ ইউপি অফিসে হামলা-ভাংচুর, সচিব আহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

picবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের হামলার অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা পৌনে ১টায় উপজেলা সদরের বিশ্বনাথ-জগন্নাথপুর রোডে আল-আছকা মার্কেটের সামনে বিশ্বনাথ ইউনিয়ন অফিসে এ হামলার ঘটনা ঘটে। এতে ইউপি সচিব বেলায়াত হোসেন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৃর্বৃত্ত হামলায় অফিসের আসবাবপত্র ভাংচুর করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইউনিয়ন পরিষদের মহিলা পিয়ন গোলাপী বেগম জানান, হঠাৎ করে এক যুবকবে অফিসে প্রবেশ করে সচিবের উপর হামলায় চালায়। এসময় তার হাতে রড ছিল। রড দিয়ে ইউপি সচিবের মাথায় আঘাত করে দূরে অফিস থেকে বের হলে পালিয়ে যায়। এসময় অফিসে থাকা একটি ল্যাপটপ ও আসবাবপত্র ভাংচুর করে। এসময় আত্ব চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার পূর্বেই যুবক পালিয়ে যায়।
এব্যাপারে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে তিনি অফিসে ছিলেন না বলে জানান।
বিশ্বনাথ থানার এস আই ফজলে রাব্বী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত অবস্থায় ইউপি সচিবকে হাসপাতালে প্রেরণ করি। তবে কে বা কাহারা তার উপর হামলা চালিয়েছে তা এখন জানা যায়নি। মামলা হলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪