দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন

Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে গত সোমবার (২৩ নভেম্বর) লন্ডনের একটি হোটেলে সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের আহ্বায়ক অধ্যাপক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যাপক, লেখক ও কবি মো. নুরুল ইসলামকে সভাপতি (চেয়ারপারসন), বিশিষ্ট শিক্ষানুরাগী আজম খানকে জেনারেল সেক্রেটারি এবং শামীম আহমদকে ট্রেজারার নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন— ভাইস চেয়ারপারসন রানু খান, খালিছুর রহমান, সাইফুল আলম ও মোবারক আলী; অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শরিফুল ইসলাম ও আফজাল খান; অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ইফতেখার শিকদার; অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ আবুল কাশেম; প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি আব্দুল করিম এবং কালচারাল সেক্রেটারি আছকির আলী।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রকিব, কনর মিয়া, পরতাব আলী ও শামীম আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪