কার্যক্রম নিষিদ্ধ বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল তাহিদ গ্রেপ্তার

Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নি/ষি/দ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল তাহিদকে গ্রে/প্তা/র করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১১টার দিকে বিশ্বনাথ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বরইগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রে/প্তা/র করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বরইগাঁও গ্রামে অভিযান চালিয়ে আব্দুল তাহিদকে গ্রে/প্তা/র করে থানা পুলিশের একটি দল।

​গ্রে/প্তা/রে/র বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, গত ২১ আগস্ট ২০২৬ তারিখে বিশ্বনাথ থানায় দায়ের করা একটি মা/ম/লা/র (মা/ম/লা নম্বর-১৭, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(৩)/২৬ ডি ধারা) তদন্তে প্রাপ্ত আ/সা/মি হিসেবে আব্দুল তাহিদকে গ্রে/প্তা/র করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার (২৫ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে জে/ল/হা/জ/তে প্রেরণ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪