সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া পাপ্পু উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠলীপাড়া গ্রামের ডা. পরেশ দাশের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।





