ইস্ট লন্ডন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বিশ্বনাথের হেলাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

যুক্তরাজ্যের ইস্ট লন্ডন শাখা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের হেলাল মিয়া। গত ১৩ অক্টোবর ঘোষিত ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, হেলাল মিয়া দেশে থাকাকালে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

২০১১ সালে বিশ্বনাথ ডিগ্রি কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান। যুক্তরাজ্যে যাওয়ার পর তিনি স্থানীয় পর্যায়ে যুবদলের রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘদিন প্রবাসে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকায় এবার তাঁকে ইস্ট লন্ডন শাখার গুরুত্বপূর্ণ এই পদে অন্তর্ভুক্ত করা হলো।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হেলাল মিয়া যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “সংগঠন আমার ওপর যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছে, সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করব। প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে নিয়ে একযোগে কাজ করাই আমার লক্ষ্য।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪