বিশ্বনাথনিউজের উপদেষ্টা লিজাদের মায়ের মৃত্যুতে সম্পাদক মণ্ডলীর সভাপতি রফির শোক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা, বিশ্বনাথ পৌরসভার রামধানা গ্রামের ফ্রান্স প্রবাসী সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ লুৎফুর রহমান লিজাদের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বনাথনিউজের সম্পাদকমণ্ডলীর সভাপতি এবং লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আব্দুল বাসিত রফি।

​এক শোকবার্তায় যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল বাসিত রফি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

​শোকবার্তায় তিনি বলেন, ‘মা হারিয়ে যাওয়ার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। লুৎফুর রহমান লিজাদ ও তাঁর পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে ব্যথিত। মহান আল্লাহ তা’আলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর স্বজনদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন’।

​উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে সিলেট নগরীর মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ লুৎফুর রহমান লিজাদের মমতাময়ী মা শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। পরবর্তীতে শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় রামধানা গ্রামের বাড়িতে মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪