জেলা যুবদলকে স্বাগত জানিয়ে মোরারবাজারে যুবদলের আনন্দ মিছিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নবগঠিত সিলেট জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে স্থানীয় মোরারবাজারে এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিল-পরবর্তী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ। এতে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম আজাদ।

দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজুর পরিচালনায় পথসভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সিলেট মহানগর যুবদলের সাবেক সদস্য ফয়সল আমিন, বালাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সুমিম আহমদ ও সালেহ আহমদ সালমান, দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আফজল হোসেন দারা, সহসভাপতি সালেহ আহমদ ও লতিফুল হক শিমুল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু, দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইউনুস হাছান, স্কুলবিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল আহমদ।

এ ছাড়া দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের নেতা দিলু মিয়া, ফয়ছল আহমদ, হারুন মিয়া, শাহিন মিয়া, ডালিম আহমদ, নজই মিয়া, আব্দুল কুদ্দুস, শরফ আহমদ, মুর্শেদ আহমদ, তাজুল ইসলাম, সাজ্জাতুল ইসলাম সাজু, তালিমুল ইসলাম, কয়েছ আহমদ, আব্দুল কাইয়ুম, খায়রুল ইসলাম, আবদাল আহমদ, জেবুল আহমদ, জাকির হোসেন, শামিম আহমদ, জাকির আহমদ, বুরহান আহমদ, আব্দুল বশির, রাজু আহমদ, আসকির আলী, সাদ্দাম হোসেন, আরিফ আহমদ, সুমন আহমদ, ছাম্বির আহমদ ও কামরান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪